পরের ম্যাচেই প্রতিশোধ নিল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে কাল তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬৭ রানে অলআউট করে ইংলিশরা জিতেছে ১০ উইকেটে । গত রোববার দ্বিতীয় ওয়ানডেতে ৯৯ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হেরেছিল দলটি। দলটির পেস বোলিং অলরাউন্ডার ক্রিস জর্ডান ২৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ৬ ওভারের মধ্যে ৯ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ওয়ানডেতে শ্রীলঙ্কার তৃতীয় সর্বনিম্ন রান ইংল্যান্ড টপকে যায় ১২.১ ওভারেই৷ এএফপি।