সংশোধনী

গতকাল খেলার পাতায় ছাপা হওয়া ‘তিনিই এখন দলের বোঝা’ শিরোনামের প্রতিবেদনে সাবেক পাকিস্তান অধিনায়ক ইমরান খান ১৯৯২ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে অবসরের ঘোষণা দিয়েছিলেন বলে লেখা হয়েছে। আসলে ১৯৯২-এর ২৫ মার্চের ওই ম্যাচটি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হলেও ইমরান অবসরের ঘোষণা দেন ওই বছরের সেপ্টেম্বর মাসে। এই ভুলের জন্য আমরা দুঃখিত।—ক্রীড়া সম্পাদক