বিশ্বকাপ শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন হল্যান্ড কোচ লুই ফন গাল। তবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর আগেই আভাস দিলেন কোচ হিসেবে কতটা কড়া। পরশু ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলারদের প্রাক-মৌসুম প্রি-সেশন অনুশীলন সন্ধ্যায়ও করতে হবে বলে জানিয়ে দেন তিনি। সাধারণত সন্ধ্যায় অনুশীলন না করলেও ফন গাল দায়িত্ব নিলে কী হবে, সেটা এখনই টের পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা! মেইল অনলাইন।