রেকর্ড কর্নার

সার্ভের রাজা

মাত্র একটি গ্র্যান্ড স্লাম জিতলেও অনেক দিন অ্যান্ডি রডিকের দখলেই ছিল দ্রুততম সার্ভের রেকর্ডটি। ২০০৪ সালে ডেভিস কাপে বেলারুশের ভ্লাদিমির ভলচকভের বিপক্ষে করেছিলেন ঘণ্টায় ২৪৯ কিলোমিটার বা ১৫৬ মাইল গতির সার্ভিস। ভেঙেছিলেন ১৯৭৮ সালে গড়া রাসকো ট্যানারের রেকর্ড। পাম স্প্রিংয়ের ফাইনালে ২৪৬ কিলোমিটার গতিতে সার্ভ করেছিলেন রডিকের স্বদেশি ট্যানার। রডিকের রেকর্ডটা ভেঙে যায় ২০১১ সালে। ডেভিস কাপেই জার্মানির ইভান ডডিগের বিপক্ষে ২৫১ কিলোমিটার (১৫৬ মাইল) গতির সার্ভ করেন ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচ। এক বছর পর রেকর্ডটা ভেঙে ফেলেন অস্ট্রেলিয়ার স্যামুয়েল গ্রথ। এ বছরের মে মাসে বুসানের চ্যালেঞ্জার টেনিসে বেলারুশের ভ্লাদিমির ইগনাতিকের বিপক্ষে তিন-তিনবার রেকর্ডটি নতুন করে লেখেন গ্রথ। তাঁর সবচেয়ে বেশি গতির সার্ভটি ছিল ২৬৩ কিলোমিটার (১৬৩.৪ মাইল) গতির।