২১ নভেম্বর থেকে শুরু গলফের বিশ্বকাপ। ওটারই প্রস্তুতি সারতে অস্ট্রেলিয়ান মাস্টার্সে খেলছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। মেলবোর্নে প্রথম দিনটা অবশ্য ভালো কাটেনি তাঁর। কাল প্রথম রাউন্ডে পারের চেয়ে ৪ শট বেশি খেলে আরও ১৪ জনের সঙ্গে যৌথভাবে ৮৩তম স্থানে আছেন সিদ্দিকুর। পারের চেয়ে ৬ শট কম খেলে শীর্ষে দক্ষিণ আফ্রিকার নিক কালেন। এএফপি।