সিদ্দিকুর তেত্রিশে

অবন্তা মাস্টার্স গলফে প্রথম দিন শেষে যৌথভাবে ৩৩তম অবস্থানে আছেন সিদ্দিকুর রহমান। বাংলাদেশের এক নম্বর গলফার ভারতের গুরগাওয়ের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে পারের চেয়ে ১ শট কম খেলেছেন। ২৪ লাখ ইউরোর এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় আছেন আরেক বাংলাদেশি জামাল মোল্লাও। পারের চেয়ে ৪ শট বেশি খেলা জামাল আছেন ১১২ নম্বরে।