অন্যকলাম

সুদিন আনতে...

একসময় সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড ক্লাবের দাপট ছিল ইউরোপে। ১৯৯১ সালে দলটা জিতেছিল ইউরোপিয়ান কাপ। কিন্তু এখন আর সেই দিন নেই, রড স্টার বেলগ্রেড এখন বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া এক নাম। তবে ক্লাব কর্তারা সেই সোনালী সময়টা আবার ফিরিয়ে আনতে চান। দলের শৃঙ্খলা বাড়ানোর দিকেই তাই জোর দিয়েছেন আগে। নিষিদ্ধ করেছেন খেলোয়াড়দের নৈশক্লাবে সময় কাটানো। এটুকু অবশ্য স্বাভাবিকই, কিন্তু এর চেয়েও কঠোর হয়েছে ক্লাব! সকালের নাশতায় মাংস নিষিদ্ধ, অনুশীলনের পর বিয়ারে গলা ভেজানোও বারণ। এখন এসব কড়াকড়িতে কাজ হলেই হয়! রয়টার্স।