ইংলিশ ফুটবল লেখকদের ভোটে বছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ওয়েস্টহামের মিডফিল্ডার স্কট পার্কার। টটেনহামের ডিফেন্ডার গ্যারেথ বেলকে হারিয়ে সেরা হওয়া পার্কার সম্প্রতি আবার ডাক পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলেও। ২০০৩ সালে ইংল্যান্ডের পক্ষে ছয়টি ম্যাচ খেলা পার্কারের আগে ওয়েস্টহামের হয়ে শুধু ববি মুর ১৯৬৪ সালে পেয়েছিলেন এই স্বীকৃতি। এএফপি।