বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি সফরটা ভালোভাবেই শুরু করল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কাল ভারতের রাজকোটের আরএমসি ক্রিকেট স্টেডিয়ামে সৌরাষ্ট্র মহিলা দলকে ৬১ রানে হারিয়েছে সালমা খাতুনের দল।বাংলাদেশের মেয়েরা ৫০ ওভারে ৯ উইকেটে করেন ২০৪ রান। সবচেয়ে বড় অবদান রুমানা আহমেদের। ১০৮ বলে রুমানার রান ৬৭। ওপেনার শারমীন আক্তার ৩৪, সালমা ৩০ ও সানজিদা ইসলাম করেছেন ২৩ রান। জবাবে সমান উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে সৌরাষ্ট্র মহিলা দল। সালমা ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট করে পেয়েছেন রুমানা ও শুকতারা।