স্কুল সাঁতার

ক্রীড়া প্রতিবেদক মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে কাল হয়ে গেল ঢাকা জেলার স্কুল সাঁতার প্রতিযোগিতা। এতে নিজেদের গ্রুপে সেরা হয়েছে নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের নাজমুল হোসেন ও আগলা জনমঙ্গল উচ্চবিদ্যালয়ের সিয়াম। তারা দুজনই ১০০ মিটার ও ২০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে দ্বিতীয় হয়েছে। এ ছাড়া ব্যাক স্ট্রোকে নবাবগঞ্জের আরিফ হোসেন, বাটারফ্লাইয়ে নাজিবুল্লাহ ও শাহরিয়ার, ব্রেস্ট স্ট্রোকে ইমন ইসলাম ও রুহুল আমীন সেরা হয়েছে।