হারল চেলসি

শিরোপা ধরে রাখার মিশনে বড়সড় একটা ধাক্কা খেয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে কাল তাদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সান্ডারল্যান্ড। গোল তিনটি করেছেন ওনুয়োহা, আসামোয়া জিয়ান ও ওয়েলবেক। আরেক ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। ওয়েবসাইট।