২০০২ বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে শুরু। এর পর থেকে ক্যামেরুনের দুর্দশা চলছেই। ২০০৬ বিশ্বকাপে সুযোগ না পাওয়া আফ্রিকান দেশটি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় হেরেছিল তিনটি ম্যাচই। এবার ব্রাজিলেও তথৈবচ। প্রথম দুই mZfম্যাচেই হার। সব মিলিয়ে টানা ছয় ম্যাচে হারই সঙ্গী অদম্য সিংহদের। ক্যামেরুনের আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হেরেছে এল সালভাদর। ১৯৭০ ও ১৯৮২ এই দুই বিশ্বকাপ খেলে ছয়টি ম্যাচই হেরেছে উত্তর আমেরিকান দেশটি। টানা ম্যাচে হারের রেকর্ডটা একই মহাদেশের মেক্সিকোর দখলেই। ১৯৩০ থেকে ১৯৫৮ বিশ্বকাপ পর্যন্ত টানা নয়টি ম্যাচ হেরেছিল মেক্সিকানরা। বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর প্রথম নয়টি ম্যাচ ছিল ওগুলোই।