বোলিংয়ে এসে তৃতীয় বলেই জেপি ডুমিনি নিলেন নাসির জামশেদের উইকেট। ১০ বল পরই বৃষ্টির কবলে পড়া ম্যাচের ভাগ্য গড়ে দিল এই উইকেটই। দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টি-টোয়েন্টিতে পরশু ১৫৪ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান ৯.১ ওভারে ২ উইকেটে ৬০ রান করার পরই বৃষ্টি। খেলা আর শুরু না হওয়ার কারণে ডি-এল পদ্ধতিতে প্রোটিয়ারা জিতল ৪ রানে। জামশেদ আউট না হলে উল্টোই হতো ম্যাচের ফল। এএফপি।