রেকর্ড কর্নার

হার না-মানা

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে অসম্ভব ঘটনা কোনটি? গ্রায়েম স্মিথের টেস্ট সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার হার। ডানেডিন টেস্টের আগে স্মিথের ২৩ সেঞ্চুরির কোনো ম্যাচেই হারেনি প্রোটিয়ারা। এটাই এখন রেকর্ড। সেঞ্চুরি করে কখনো না হেরেই ক্যারিয়ার শেষ করা ব্যাটসম্যানও আছেন অনেক। ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডের ২২টি টেস্ট সেঞ্চুরির কোনোটিতেই হারেনি দল। এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ (১৯টি সেঞ্চুরি)। ১৬টি সেঞ্চুরি নিয়ে তিনে আছেন ইয়ান বেল ও সৌরভ গাঙ্গুলী। এমন ১৫টি সেঞ্চুরি করেছেন সেলিম মালিক, অ্যালেক স্টুয়ার্ট, ডগ ওয়াল্টার্স ও এভারটন উইকস। সেঞ্চুরি করে সব ম্যাচেই হারের রেকর্ডটি মোহাম্মদ আশরাফুলের। ৫ সেঞ্চুরির প্রতিটিই বৃথা গেছে খেলার ফলের দিক দিয়ে।