সেই পুরোনো চিত্র। মিরপুর থেকে চট্টগ্রামে গিয়েও জীর্ণদশা থেকে বেরোতে পারলেন না ব্যাটসম্যানরা। পাকিস্তানি বোলারদের কাছে বাংলাদেশি ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের পরিণতি—তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে।সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ আজ হেরেছে ৫৮ রানে। অথচ টসজয়ী পাকিস্তানকে মাত্র ১৭৭ রানে অলআউট করেছিলেন স্পিনাররা। মাহমুদউল্লাহ-রাজ্জাকদের সেই সাফল্য ব্যাটসম্যানরা ধুলোয় মিশিয়ে দিয়েছেন ১১৯ রানে গুটিয়ে গিয়ে।১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই তামিম ইকবালের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহ দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেন। কিন্তু ব্যক্তিগত ২৫ রানে নাফীসের বিদায়ের পরই পাল্টে যায় দৃশ্য। একে একে আসা-যাওয়ার খেলায় মেতে ওঠেন ব্যাটসম্যানরা।সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান ১৭৭/১০ (৪৬.১ ওভার)উমর আকমল ৫৭, মিসবাহ ৪৭মাহমুদউল্লাহ ৪/৩, রাজ্জাক ২১/৩বাংলাদেশ ১১৯/১০ (৩৮ ওভার)মাহমুদউল্লাহ ৩৫, নাফীস ২৫মালিক ৬/৩, হাফিজ ২৭/৩ফল: পাকিস্তান ৫৮ রানে জয়ী।সিরিজ: পাকিস্তানের ৩-০-তে জয়ী।