পশ্চিম বাংলার হলদিয়ায় ১১ জানুয়ারি শুরু আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ‘এ’ নাম নিয়ে হ্যান্ডবল ফেডারেশন পুরুষ ও মহিলা বিভাগে দুটি দল পাঠাচ্ছে পশ্চিম বাংলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে। আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কাও ওই আমন্ত্রণ গ্রহণ করেছে।