২০১২ লন্ডন অলিম্পিকের পুরুষ ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল দেখার জন্য ১৮ লাখ আবেদন পড়েছে! আগামী বছরের ৫ আগস্ট অলিম্পিকের অন্যতম জনপ্রিয় ইভেন্টের ফাইনাল অবশ্য মাঠে বসে দেখতে পারবে ৮০ হাজার দর্শক। অর্ধেকই অবশ্য আবার পৃষ্ঠপোষক, ভিআইপি ও সংবাদমাধ্যমের লোকজন। সাধারণ দর্শকের জন্য থাকছে ৪০ হাজার টিকিট। প্রতিটির জন্য গড়ে আবেদন পড়েছে ৪৫টি।সব মিলিয়ে লন্ডন অলিম্পিকে মোট ৬৬ লাখ টিকিটের জন্য এখন পর্যন্ত আবেদন পড়েছে ২ কোটি। অনলাইনে করা হয়েছে এই আবেদন। আগামী ২৪ জুনের মধ্যে জানা যাবে টিকিট পাওয়া ভাগ্যবানদের নাম। ওয়েবসাইট।