আর্দ্র উইকেটে টস জিতে ফিল্ডিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাফল্যও ধরা দিয়েছে দ্রুত। ড্যানিয়েল ফ্লিনের বদলে একাদশে ঢোকা ওয়াটলিংকে (২) স্লিপে ক্রিস গেইলের ক্যাচ বানিয়েছেন কেমার রোচ। আর রবি রামপলের বদলে একাদশে আসা টিনো বেস্টের দুরন্ত গতির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম (০)। তবে ফর্মে থাকা মার্টিন গাপটিলকে নিয়ে শুরুর এই ধাক্কা সামাল দেন অধিনায়ক রস টেলর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের রান ছিল ২ উইকেটে ১১৪। ৬০ রান নিয়ে খেলছিলেন টেলর, ৪৩ রানে গাপটিল। ওয়েবসাইট।