অবশেষে ফুরাল সেঁত এতিয়েনের ৩২ বছরের অপেক্ষা। পরশু স্টাড রেনেকে ১-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ কাপ জিতেই ফরাসি ক্লাবটি একটি শিরোপা জয়ের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। এর আগে এতিয়েন সর্বশেষ কোনো শিরোপা জিতেছিল সেই ১৯৮১ সালে। সেবার রেকর্ড দশমবারের মতো ফ্রেঞ্চ লিগ ওয়ান জিতেছিল দলটি। ওই ১০ শিরোপা রেকর্ড হিসেবে টিকে আছে এখনো। যদিও পরে অলিম্পিক মার্শেই রেকর্ডটিতে ভাগ বসিয়েছে। এএফপি, রয়টার্স।