টেস্টে চতুর্থ ইনিংসে ৪০০ রানের পেছনে ছুটে জয়। জিম্বাবুয়ে পেরে গেলে সেটা হবে একটি দুর্লভ অর্জন। টেস্ট ইতিহাসে যে কীর্তি আছে মাত্র চারটি। ১৯৪৮ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ৪০৪ রান করে জিতেছিল ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া। ২৮ বছর পর ভারত ভাঙে অস্ট্রেলিয়ার রেকর্ড। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতে ৪০৬ রান করে। এই রেকর্ডটা টিকে ছিল ২৫ বছর। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ করে ওয়েস্ট ইন্ডিজের জয় রেকর্ড হয়ে আছে এখনো। চতুর্থ ইনিংসে ৪০০ করে জেতার চতুর্থ কীর্তিটি দক্ষিণ আফ্রিকার (৪১৪/৪, বিপক্ষ অস্ট্রেলিয়া, ২০০৮)।