স্বপ্নের মতো এক রাত গেছে কেভিন ডি ব্রুইনার
স্বপ্নের মতো এক রাত গেছে কেভিন ডি ব্রুইনার

ফটো ফিচার

৪ গোল, ৩ পয়েন্ট, বাচ্চাদের জন্য নতুন একটি বল...কেভিন ডি ব্রুইনা

অনুশীলনে বৃষ্টি। আবাহনী ফুটবল দলের কোচ, খেলোয়াড়েরা যেন ফিরে গেলেন ছোটবেলায়!
আইপিএলকে পছন্দ করার কারণের অভাব নেই নিশ্চয়ই! তবে জন্টি রোডসের আইপিএল পছন্দের অন্যতম কারণের নাম আম! এ ছবিটা ইনস্টাগ্রামে দিয়ে সাবেক দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার লিখেছেন, আইপিএলের সঙ্গে ভারতে আমের মৌসুমটা মিলে যায় বলেই কাজ করে এত আনন্দ পান তিনি। সকালের নাশতায় রোডসকে আমের ব্যবস্থা করে দিয়েছেন পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল
শুরু হচ্ছে বিশ্বকাপ ট্রফির সফর। নিজের ‘বেবি’ এই শিরোপাকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিল তারকা কাকা
এনবিএর প্লে অফে ডালাস ম্যাভেরিকসের বিপক্ষে খেলছে ফিনিক্স সানস। মায়ামি গ্রাঁ প্রিঁতে অংশ নেওয়া ম্যাকলারেন ড্রাইভার লান্দো নরিস গিয়েছিলেন তাদের খেলা দেখতে
চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়ে গেছে। সতীর্থদের সঙ্গে সেটিরই উদ্‌যাপনের ছবি পোস্ট করে লুইস সুয়ারেজ লিখেছেন, ‘লক্ষ্যপূরণ হয়ে গেল, ছেলেরা!’
এ ছবি দিয়ে কাইরন পোলার্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নিকোলাস পুরান। আজ ৩৫ পূর্ণ করলেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক। অবশ্য এমন দিনেই মুম্বাই ইন্ডিয়ানসের দল থেকে বাদ পড়েছেন পোলার্ড
উকুলেলে হাতে রশীদ খানের হাসি। লেগ স্পিনের মতো এটিতেও পারদর্শী তিনি?
জীবন তো শিল্পেরই প্রতিচ্ছবি। কোনো এক প্রদর্শনীতে সেরেনা উইলিয়ামস
৪ গোল করেছেন। দল পেয়েছে ৩ পয়েন্ট। আর বাচ্চাদের সংগ্রহে রাখার মতো আরেকটি বল পেয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনা। জীবনটা নিশ্চয়ই সুন্দরই লাগছে তাঁর কাছে