অস্ট্রেলিয়া ১২২/৪

গতকাল শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট ভিনসেন্টের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১২২ রান। দলীয় ৩১ রানে অধিনায়ক শেন ওয়াটসন আউট হলে ডেভিড ওয়ার্নার ও পিটার ফরেস্ট দ্বিতীয় উইকেটে গড়েন ৬১ রানের জুটি। ৪ বলের মধ্যে এই দুজনকেই ফিরিয়ে দেন মারলন স্যামুয়েলস। ডেভিড হাসিকে শূন্য রানে ফিরিয়ে দিয়েছেন কেমার রোচ। ওয়েবসাইট।