পচেফ্স্ট্রুমে অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না জাস্টিন অনটং। তবে তাঁর ৯৩ রানের সুবাদে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ভালোই শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। প্রথম দিনের শেষভাগে ইনিংস ঘোষণার আগে ৭ উইকেটে ৩০১ রান তুলেছে স্বাগতিক দল। জবাবে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে ১ উইকেটে ১২ রান তুলে দিন শেষ করল বাংলাদেশ ‘এ’ দল। আউট হয়েছেন শামসুর রহমান (৫)। রবিউল ৩টি, কামরুল ২টি, আশরাফুল ও নাসির নিয়েছেন ১টি করে উইকেট।