সাকিব ১৫, লিস্টার ১১৯/৭

সাকিব আল হাসান যখন উইকেটে এলেন, ক্রিস রাশওয়ার্থের বোলিং তোপে তখন কাঁপছে লিস্টারশায়ার। ৪ ওভারে রান ৩ উইকেটে ১৭, তিনটি উইকেটই রাশওয়ার্থের। চেস্টার-লি-স্ট্রিটের সিমিং উইকেটে দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারলেন না সাকিবও। আউট হলেন ২৩ বলে ১৫ রান করে। শেষ পর্যন্ত শিব ঠাকুরের ৪২ রানে ডারহামের বিপক্ষে লিস্টার তুলতে পেরেছে ৭ উইকেটে ১১৯। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডারহামের রান ছিল ৭ ওভারে ২ উইকেটে ৩৮। ওয়েবসাইট।যতক্ষণ উইকেটে ছিলেন, খুব একটা স্বস্তিতে খেলতে পারেননি সাকিব। একমাত্র বাউন্ডারিটি এসেছে রাশওয়ার্থের বলে পুল শটে, ব্যাটের নিচের দিকে লেগে বল সীমানা ছাড়ায় ফাইন লেগ দিয়ে। শেষ পর্যন্ত এলবিডব্লু হয়েছেন তরুণ অফস্পিনার রায়ান প্রিঙ্গলের বলে। স্পিন করবে ভেবে ডিফেন্স করেছিলেন সাকিব, কিন্তু রাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেলের সঙ্গে বল আরও ভেতরে ঢুকে লাগে সাকিবের প্যাডে। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির ৮ ম্যাচে সাকিবের রান এখন ২০.৪২ গড়ে ১৪৩। কালকের আগ পর্যন্ত উইকেট ছিল ৫টি।