'আসল' রুশ দল

অন্য রকম এক চমকই উপহার দিলেন ফ্যাবিও ক্যাপেলো। শুধু রাশিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিয়েই ব্রাজিলে যাচ্ছেন রুশ কোচ। ২৩ সদস্যের দলে ডায়নামো মস্কোর ছয়, সিএসকেএর পাঁচ ও জেনিত সেন্ট পিটার্সবার্গ ক্লাবের চার খেলোয়াড় জায়গা পেয়েছেন। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে এই দলের মাত্র একজনের। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড আলেকজান্ডার কারজাকভ খেলেছেন ২০০২ সালের বিশ্বকাপে। ২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক রাশিয়া সর্বশেষ বিশ্বকাপ খেলেছে জাপান-কোরিয়াতেই। এএফপি।