‘এ’ দলের টানা ছয়

পরশু ব্রিস্টলে ইংল্যান্ড লায়নসের বিপক্ষে ২০২ রানে হেরেছে বাংলাদেশে ‘এ’ দল। ইংল্যান্ড সফরে ‘এ’ দলের এটি টানা ষষ্ঠ পরাজয়। অধিনায়ক লুক রাইট (১৪৩*) ও গ্যারি ব্যালান্সের (১১৫) ঝোড়ো সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৫৩ রানের পাহাড় গড়ে লায়নস। ব্যাটিংয়ে এসে বাংলাদেশ ‘এ’ ৪৭ ওভারে ১৫১ রানেই অলআউট। জহুরুল করেন সর্বোচ্চ ৩৬ রান, মার্শাল ২৮ ও মমিনুল ২৫।