ফেদেরার, নাদাল ছিটকে গেছেন আগেই। তবে ব্রিটিশদের ভরসা অ্যান্ডি মারে এখনো আছেন বহাল তবিয়তে। এগিয়ে যাচ্ছেন মসৃণ গতিতেই। প্রথমও হয়েছেন একটা ক্ষেত্রে। তবে এমনই এক জায়গায়, যেটা আসলে গর্ব করার মতো কিছু নয়। বল লাইনের বাইরে নাকি ভেতরে পড়েছে, সেটা যাচাই করার জন্য হক-আই প্রযুক্তি ব্যবহার করা হয় টেনিসে। খেলোয়াড়েরা তাই চাইলে আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জও করতে পারেন। উইম্বলডনে সবচেয়ে বেশি ‘ব্যর্থ’ চ্যালেঞ্জ করেছেন মারে, ১০টি চ্যালেঞ্জের মধ্যে মাত্র একবার হক-আই মারের পক্ষে রায় দিয়েছে। খেলার সঙ্গে মারে নিশ্চয়ই এই জায়গাটাতেও উন্নতি করতে চাইবেন! ওয়েবসাইট।