সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান

ইতি রানীর মতো সাথী বিশ্বাসের বাড়িও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামে। বাবার একটি ছোট স্টুডিও আছে স্থানীয় বাজারে। সেই স্টুডিওর আয়ে টেনেটুনে সংসার চলে সাথীদের। ফুটবলই বদলে দিয়েছে সাথীর জীবন। ২০১৯ সালে ইউনিসেফের প্রতিভা অন্বেষণ ক্যাম্প হয়েছিল যশোরে। সেখান থেকেই উঠে আসেন সাথী। গত বছর উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পান। তারই ধারাবাহিকতায় এবার ছিলেন সাফজয়ী বাংলাদেশ দলেও।