ভারতে চলছে বিশ্বকাপ। মাঠের ক্রিকেটে চলছে ব্যাট–বলের লড়াই। তবে এর বাইরে অনুশীলনে, গ্যালারিতে কিংবা স্টেডিয়ামের বাইরেও জন্ম হচ্ছে নানা চমৎকার মুহূর্তের। তেমনই কিছু মুহূর্তের ছবি নিয়ে এ আয়োজন—
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশেন স্টেডিয়ামে চলছিল আফগানিস্তান দলের অনুশীলন। নামাজের সময় হলে মাঠেই নামাজ পড়ে নেয় আফগানরাবল ডেলিভারির পর শরীরের ভারসাম্য হারিয়ে উল্টে পড়ে গেলেন পল ফন মিকেরেন। আজ পাকিস্তান ম্যাচে
বিজ্ঞাপন
ক্রিকেটের অনুশীলনে ফুটবল। ডেভিড ওয়ার্নারের এই ছবি বলছে, বলটা তিনি ভালোই নিয়ন্ত্রণে নিতে পারেনফিফটির মাইলফলক উদ্যাপন করতে ব্যাটটাকে স্টাম্পে ঠেক দিয়ে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান, এমন উদ্যাপন অবশ্য তাঁর নিয়মিতই
বিজ্ঞাপন
ফিল্ডিং অনুশীলনের ছবিটি টুইট করেছেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক লিখেছেন, কখনো কখনো এই বলগুলো আমরা ফেলে দিই, কিন্তু সফলতার ইঞ্জিনে জ্বালানি জোগায় এই সব প্রচেষ্টামেহেদী হাসান মিরাজ কি নেচে উঠেছিলেন? আজ ধর্মশালায় বাংলাদেশ দলের অনুশীলনে