ফটো ফিচার

প্রথম দল হিসেবে আফগানিস্তানের অনুশীলন শুরু

চ্যাম্পিয়নস ট্রফির জন্য অনুশীলন শুরু করেছে আফগানিস্তান দল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে ট্রফি উন্মোচনে ছিলেন পাকিস্তান ও নিউজিল্যান্ডের অধিনায়ক। বেঙ্গালুরুর নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন রজত পতিদার।মাঠে ও মাঠের বাইরে খেলার দুনিয়ার নির্বাচিত ছবি।
চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই। তাতে অবশ্য বসে থাকার সুযোগ নেই যশপ্রীত বুমরার। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
ইন্টার মায়ামির নতুন জার্সিতে অধিনায়ক লিওনেল মেসি।
ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও মিচেল স্যান্টনার। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে শুরু হয়েছে নতুন অধ্যায়। আজ নতুন অধিনায়ক হিসেবে রজত পতিদারের নাম ঘোষণা করেছে দলটি।
ছন্দে নেই বাবর। তাতে কী! চাহিদা কমেনি তাঁর।
সোবহানা মোস্তারির জন্মদিন উদ্‌যাপন করেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
অনুশীলনের ফাঁকে নামাজ পড়ছেন আফগান ক্রিকেটাররা। পাকিস্তানে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন শুরু করেছে তারা।