পরিবারের সঙ্গে মেসি, আরব আমিরাতের বিমানে তাসকিন–এনামুল
খেলা ডেস্ক
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
নিউইয়র্কে রাতের আড্ডা সেরেনা উইলিয়ামসের। যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকার সেই আড্ডার সঙ্গী আর কেউ নয়, মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ানসমুদ্র রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত তাঁরা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা আর উইকেটকিপার দিনেশ কার্তিকের এ ছবি তারই প্রচারণার অংশ‘ভাই নাথান লায়ন, একটা সেলফি হয়ে যাক!’ ছবিটি দিয়ে এটাই লিখেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সউল্কিমানব জ্লাতান ইব্রাহিমোভিচ! ছবিটি দেখার পর এ ব্যাপারে হয়তো কারও আপত্তি থাকবে না। এ ছবির বর্ণনা দিতে গিয়ে ইব্রাহিমোভিচ লিখেছেন, ‘৮০ কোটি ৫০ লাখ নাম!’ কে জানে তাঁর শরীরে কতগুলো নাম লেখা আছে!সাকিব, মুশফিকরা এশিয়া কাপ খেলতে এখন আরব আমিরাতে। লিটন ঘাম ঝরাচ্ছেন ঢাকায়। চোটের কারণে তাঁর খেলা হচ্ছে না এশিয়া কাপে, চলছে চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়াএক পাশে বার্সেলোনা, আরেক পাশে ম্যানচেস্টার সিটি। আন্দ্রেস ইনিয়েস্তা এ স্কার্ফ দেখাচ্ছেন লা লিগা ও প্রিমিয়ার লিগের দল দুটির আজ রাতের প্রীতি ম্যাচের প্রচারণার জন্য। এ ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ দাতব্য হিসেবে দেওয়া হবে অ্যামিওট্রোফিক লেটারাল সেলেরোসিস (এএলস) রোগের গবেষণার জন্য। বার্সার এক সাবেক কোচ হুয়ান কার্লোস উনজু দুই বছর ধরে এ রোগে আক্রান্তছবির শিশুটি নেইমারের ছেলে দাভি লুকা। আজ তার জন্মদিন। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা এভাবেই জানিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকাভিসা–জটিলতার কারণে গতকাল মূল দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারেননি তাসকিন আহমেদ ও এনামুল হক। এই দুজন এশিয়া কাপ খেলতে আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছেন আজ। বিমানে উঠে একটি সেলফি তুলে জানান দিলেন আরব আমিরাত–যাত্রারআজ ঘরের মাঠে ম্যাচ তো কাল প্রতিপক্ষের মাঠে খেলতে যেতে হয় তাঁদের। ঠাসা সূচির মাঝে পরিবারকে সময় দেওয়া একটু কঠিনই ফুটবল খেলোয়াড়দের। তাই তো হাতে একটু সময় পেয়ে পরিবার নিয়ে উপভোগের চেষ্টা পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির