লিটনকে কার ছবি দেখাচ্ছেন সৌম্য সরকার
লিটনকে কার ছবি দেখাচ্ছেন সৌম্য সরকার

ফটো ফিচার

ক্যামেরায় লিটনকে কার ছবি দেখাচ্ছেন সৌম্য

শাহিন শাহ আফ্রিদির বিয়ে সামনেই। এর আগেই মক্কা শরিফে গিয়ে ওমরাহ সেরে ফেললেন পাকিস্তানি ফাস্ট বোলার। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা নিজেদের জীবনের এমনই বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই আজকের এই ফটো ফিচার...
স্ত্রী ও সন্তানের সঙ্গে সময়টা দুর্দান্ত কাটছে ৫০ ওভারের ক্রিকেট থেকে কিছুদিন আগেই অবসর নেওয়া অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের।
ছবিতে এই ‘ছায়ামূর্তি’কে কি চেনা চেনা লাগছে? ‘ইউনিভার্সের বস’ তো একজনই আছেন ক্রিকেট দুনিয়ায়
বিয়ের আগে মক্কা শরিফে গিয়ে ওমরাহটা সেরে ফেললেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি
বিপিএলের অনুশীলনে আলোকচিত্রীর ক্যামেরায় তোলা ছবিগুলো খুব আগ্রহ নিয়ে লিটন দাসকে দেখাচ্ছেন সৌম্য সরকার
পিএসজির পরের ম্যাচের জন্য কি পুরোপুরি ফিট নেইমার।
বেনফিকায় এনজো ফার্নান্দেজের সময়টা এখন দারুণ
নিজের অলিম্পিক পদকগুলো নিয়ে ছবি তুললেন উসাইন বোল্ট। নিজের শ্রেষ্ঠত্বের ব্যাপারটি যেন সবাইকে মনে করিয়ে দিলেন সর্বকালের সেরা দৌড়বিদ