
ফাওয়াদ আলম বরাবরই নিজস্ব সংস্কৃতির পূজারি। তাঁর ইনস্টাগ্রামে গেলেই সেটা বোঝা যায়। পাকিস্তানি পোশাকে প্রায়ই ছবি দেব। গোঁফও রেখেছেন বেশ পাকিয়ে। শীত মৌসুমে গায়ে শাল চড়াবেন—এতে অবাক হওয়ার কিছু নেই। ওদিকে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে এখন ভারতের হায়দরাবাদে। ডেভন কনওয়ে আর মাইকেল ব্রেসওয়েল করাচি থেকে হায়দরাবাদ পৌঁছেই আঁটসাঁট সূচির একটা নমুনা দিলেন ইনস্টাগ্রামে। সামাজিক যোগাযোগমাধ্যম তারকারা নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই আজকের এই ফটো ফিচার—