মায়ের মৃত্যুদিনে রোনালদিনিওর হাহাকার
মায়ের মৃত্যুদিনে রোনালদিনিওর হাহাকার

ফটো ফিচার

মাকে মনে পড়ে রোনালদিনিওর

মাকে খুব করেই মনে পড়ছে রোনালদিনিওর। ব্রাজিলিয়ান তারকার মা তাঁকে ছেড়ে চলে গেছেন দুই বছর হয়ে গেল। আজ মায়ের মৃত্যুদিনে নিজের মনের হাহাকারটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এভাবেই হয়ে ওঠে খেলার জগতের তারকাদের আনন্দ-বেদনার কাব্য। সামাজিক যোগাযোগমাধ্যমের এমনই কিছু ছবি নিয়ে আজকের ফটো ফিচার..
পিএসএল চলছে। আছে তাঁর নিজের ফ্র্যাঞ্চাইজির ম্যাচ, অনুশীলন। এর ফাঁকেই ফটোশুটের সময়টা বের করেছেন শোয়েব মালিক। পাকিস্তানি ক্রিকেটার এই বয়সে এসেও সমান সপ্রতিভ
‘মা তোমাকে বড্ড ভালোবাসি’—মায়ের মৃত্যুর দুই বছর পেরিয়ে গেছে। মা ছাড়া জীবনের হাহাকারটা ইনস্টাগ্রামে সবার সঙ্গে ভাগ করে নিলেন রোনালদিনিও
প্রকৃতির কোলে বসে নিজেকে কি ফিরে পাওয়ার প্রত্যাশা সৌম্য সরকারের
রবার্ট লেভানডফস্কির গায়ে পুলওভারটা ভালোই মানিয়েছে
বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট দুঃস্বপ্নই অস্ট্রেলিয়ার। কিন্তু ডেভিড ওয়ার্নারের সময়টা মন্দ যাচ্ছে না দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থানে ঢুঁ মেরে
কোথায় ঘুরে বেড়াচ্ছেন জামাল ভূঁইয়া
বিয়ের পর স্ত্রী ও কন্যার সঙ্গে হার্দিক পান্ডিয়া
বিপিএল শেষ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে। হাতে পাওয়া সংক্ষিপ্ত ছুটিটা ভালোই কাজে লাগাচ্ছেন লিটন দাস
সৌদি আরবে ওমরাহ করতে গেছেন মাহমুদউল্লাহও
মজার একটা ছবি। কপিল দেবের বাড়িতে আড্ডায় বসেছেন ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। আছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, কীর্তি আজাদ ও মদন লাল। রবি শাস্ত্রী ছবিটি পোস্ট করেছেন নিজের ইনস্টায়