
তাঁর ব্যাটিংয়ে শক্তির প্রদর্শন নেই। মারকাটারি ব্যাটিংয়ে বিশ্বাসীও নন তিনি। তবে আগ্রাসী ব্যাটিং না করেও যে বড় ইনিংস খেলা যায়, বছরজুড়েই তার প্রমাণ দিয়ে এসেছেন কেন উইলিয়ামসন। একটি ডাবল সেঞ্চুরিসহ এ বছর চারটি সেঞ্চুরি করেছেন কিউই ব্যাটসম্যান। ফল মাত্র ৭টি টেস্ট খেলেই এ বছর হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, জোনাথট ট্রট, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথও এ বছর হাজার রান করেছেন। তবে চারজনের চেয়ে এ বছর ব্যাটিং গড়ে অনেক ওপরে উইলিয়ামসন—৯৪.৫৩!!
২০১৫ সালে টেস্টে সবচেয়ে বেশি রান
ম্যাচ ইনিংস রান সেরা গড় ১০০/৫০
অ্যালিস্টার কুক ১৩ ২৪ ১৩৫৭ ২৬৩ ৫৯.০০ ৩/৮
জো রুট ১৩ ২৪ ১২৮৮ ১৮২* ৬১.৩৩ ৩/৯
ডেভিড ওয়ার্নার ১২ ২২ ১২৭৭ ২৫৩ ৫৮.০৪ ৪/৭
স্টিভ স্মিথ ১২ ২২ ১২৭০ ২১৫ ৬৩.৫০ ৫/৪
কেন উইলিয়ামসন ৭* ১৪ ১০৪০ ২৪২* ৯৪.৫৩ ৪/৩