বিশ্বকাপের পরিকল্পনায় তিনি নেই, এই যুক্তিতে পাকিস্তানের নির্বাচকেরা ইউনিস খানকে বাদ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সিরিজের ওয়ানডে দল থেকে। মাস দুয়েক পরে সেই ইউনিসকেই ওয়ানডে দলে ফিরিয়েছে পাকিস্তান। গত দুই মাসে ৫ টেস্টে ৭১৭ রান করা ইউনিস আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে। ১৬ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন মিসবাহ-উল-হক।
নেতা বদল হয়েছে নিউজিল্যান্ড দলে। ব্রেন্ডন ম্যাককালাম সাময়িক বিশ্রাম চেয়েছেন, তাঁর বদলে ওয়ানডে সিরিজে অধিনায়ক করা হয়েছে কেন উইলিয়ামসনকে। ৮ ডিসেম্বর দুবাইয়ে প্রথম ওয়ানডে। ক্রিকইনফো।