
>বিরাট কোহলির আয় কত? সঠিক হিসাব জানা প্রায় অসম্ভব। তবে বোর্ড থেকে কোহলি ও তাঁর সতীর্থরা কত টাকা পান, তা জানা এখন সহজ হয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ড গত তিন মাসে কাকে কত অর্থ দেওয়া হয়েছে, সেই হিসাব দিয়েছে
নারীদের বয়স আর পুরুষদের বেতনের অঙ্ক নাকি জিজ্ঞেস করতে নেই। তবে যুগ বদলেছে। এখন অনেক নারীও যথেষ্ট উপার্জন করেন। তাঁদের কেউ কেউ বয়স আর বেতনের অঙ্ক দুটোই লুকাতে পারেন। কর বিভাগ যে ক্যাঁক করে ঠেসে ধরবে!
ভারতীয় ক্রিকেট তারকারা কে কত আয় করেন, সেটার মোট অঙ্কও জানা কঠিন। বোর্ড থেকে আয়ই তো তাঁদের একমাত্র উৎস নয়। আইপিএলে খেলেন। বিভিন্ন পণ্যের দূতিয়ালি করেন। এখন তো তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোও আয়ের বড় উৎস। আর আয় নিয়ে সব সময় লুকোছাপা চলেই।
ফলে মোট আয় সম্পর্কে জানা কঠিন হতে পারে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি গত তিন মাসে কোন কোন ক্রিকেটারকে কত টাকা দেওয়া হয়েছে, তার তালিকা প্রকাশ করেছে। সঙ্গে আছে কোচ রবি শাস্ত্রী ও ম্যাচ রেফারি হিসেবে কাজ করা জাভাগাল শ্রীনাথের পারিশ্রমিকের অঙ্কও। বেতন, ম্যাচ ফি ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং বাবদে পাওয়া এই অর্থ দেওয়া হয়েছে ক্রিকেটারদের।
ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে স্বচ্ছতা আনতে এই কাজ করেছে বিসিসিআই। আদালত নির্দেশ দিয়েছেন, ২৫ লাখ রুপির বেশি লেনদেন হলে তা প্রকাশ করতে হবে বোর্ডকে। অন্তর্বর্তী কমিটি আদালতের সেই নির্দেশ মেনে প্রকাশ করল কে কত অর্থ পেয়েছেন। নিচের তালিকা থেকে তা জেনে নিতে পারেন। তবে মনে রাখবেন, এই আয়ই শেষ নয়। এখানে শুধু বোর্ড থেকে ক্রিকেট খেলা বাবদ প্রাপ্য অর্থের হিসাব আছে।
নাম | রুপি | বিবরণ |
হার্দিক পান্ডিয়া | ৫০৫৯৭২৬ | ১০ শতাংশ কর কাটার পর, জানুয়ারি-মার্চ ২০১৮ |
৬০৭৫০০০ | ১০ শতাংশ কর কাটার পর, অক্টোবর-ডিসেম্বর ২০১৭ | |
মোট | ১১১৩৪৭২৬ | |
ইশান্ত শর্মা | ৫৫৪২৩৯৭ | ১০ শতাংশ কর কাটার পর, জানুয়ারি-মার্চ ২০১৮ |
২৯২৭৭০০ | আইসিসি থেকে পাওয়া টেস্ট র্যাঙ্কিংয়ের করযোগ্য আয় | |
৪৮৪৪৬৪৪ | দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ম্যাচ ফি | |
মোট | ১৩৩১৪৭৪১ | |
চেতেশ্বর পূজারা | ২৯২৭৭০০ | আইসিসি থেকে পাওয়া টেস্ট র্যাঙ্কিংয়ের করযোগ্য আয় |
৬০৮০৭২৫ | দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ম্যাচ ফি | |
৯২৩৭৩২৯ | ১০ শতাংশ কর কাটার পর, অক্টোবর-ডিসেম্বর ২০১৭ | |
১০১২৫০০০ | ১০ শতাংশ কর কাটার পর, জানুয়ারি-মার্চ ২০১৮ | |
মোট | ২৮৩৭০৭৫৪ | |
জসপ্রীত বুমরা | ৬০৭৫০০০ | ১০ শতাংশ কর কাটার পর, অক্টোবর-ডিসেম্বর ২০১৭ |
কুলদীপ যাদব | ২৫০৫৪৫২ | দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের ম্যাচ ফি |
পার্থিব প্যাটেল | ৪৩৯২৬৪১ | দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ম্যাচ ফি |
দিনেশ কার্তিক | ৫৩৪২৬৭২ | ১০ শতাংশ কর কাটার পর, জানুয়ারি-মার্চ ২০১৮ |
৬০৭৫০০০ | ১০ শতাংশ কর কাটার পর, অক্টোবর-ডিসেম্বর ২০১৭ | |
১১৪১৭৬৭২ | ||
ভুবনেশ্বর কুমার | ৫৬৮৩৮৪৮ | দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ম্যাচ ফি |
২৭১৪০৫৬ | দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের ম্যাচ ফি | |
১১৮০৬০২৭ | ১০ শতাংশ কর কাটার পর , জানুয়ারি-মার্চ ২০১৮ | |
২৯২৭৭০০ | আইসিসি থেকে পাওয়া টেস্ট র্যাঙ্কিংয়ের করযোগ্য আয় | |
১৪১৭৫০০০ | ১০ শতাংশ কর কাটার পর , অক্টোবর-ডিসেম্বর ২০১৭ | |
৩৭৩০৬৬৩১ | ||
রবিচন্দ্রন অশ্বিন | ৯২৩৭৩২৯ | ১০ শতাংশ কর কাটার পর , জানুয়ারি-মার্চ ২০১৮ |
৫২৭০৭২৫ | দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ম্যাচ ফি | |
২৯২৭৭০০ | আইসিসি থেকে পাওয়া টেস্ট র্যাঙ্কিংয়ের করযোগ্য আয় | |
১০১২৫০০০ | ১০ শতাংশ কর কাটার পর, অক্টোবর-ডিসেম্বর ২০১৭ | |
মোট | ২৭৫৬০৭৫৪ | |
রোহিত শর্মা | ৫৬৯৬৮০৮ | দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ম্যাচ ফি |
৩০৭০৪৫৫ | দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের ম্যাচ ফি | |
২৫১৩৪৪২ | শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস কাপের ম্যাচ ফি | |
২৯২৭৭০০ | আইসিসি থেকে পাওয়া টেস্ট র্যাঙ্কিংয়ের করযোগ্য আয় | |
মোট | ১৪২০৮৪০৫ | |
বিরাট কোহলি | ৬৫০৬৮০৮ | দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ম্যাচ ফি |
৩০৭০৪৫৬ | দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের ম্যাচ ফি | |
২৯২৭৭০০ | আইসিসি থেকে পাওয়া টেস্ট র্যাঙ্কিংয়ের করযোগ্য আয় | |
মোট | ১২৫০৪৯৬৪ | |
যুজবেন্দ্র চাহাল | ২৫০৫৪৫২ | দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের ম্যাচ ফি |
৫৩৪২৬৭২ | ১০ শতাংশ কর কাটার পর, জানুয়ারি-মার্চ ২০১৮ | |
মোট | ৭৮৪৮১২৪ | |
রবি শাস্ত্রী | ২০৫০২১৯৮ | তিন মাসের আগাম বেতন |
জাভাগাল শ্রীনাথ | ৪৯০১৩৮৬ | ২০১৮ আইপিএলের ম্যাচ ফি |
ঋদ্ধিমান সাহা | ৪৪৩৪৮০৫ | দক্ষিণ আফ্রিকা সফরের ম্যাচ ফি |
শিখর ধাওয়ান | ১১২২৩৪৯৩ | ১০ শতাংশ কর কাটার পর, জানুয়ারি-মার্চ ২০১৮ |
২৭০০০০০ | শ্রীলঙ্কা সফরের ম্যাচ ফি | |
১৪১৭৫০০০ | ১০ শতাংশ কর কাটার পর, অক্টোবর-ডিসেম্বর ২০১৭ | |
মোট | ২৮০৯৮৪৯৩ |