জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

আমলার ৪১ বলে ৪৮ আর রুশোর ২০ বলে ৩৮ এবং ডি ভিলিয়ার্সের ২১ বলে ৩৩ রানের সুবাদে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা (১৫২/৪)। কাল ডারবানে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে ১৫১ করে নিউজিল্যান্ড। ১২ ওভারে ১ উইকেটে ৩ অঙ্কের রান ছুঁলেও কিউইরা প্রত্যাশিত বড় স্কোর করতে পারেনি। গাপটিল ও উইলিয়ামসন দুই ওপেনারই করেন ৪২ রান করে। পরের টি-টোয়েন্টি আগামীকাল সেঞ্চুরিয়নে। ক্রিকইনফো।