ঘরের মাটিতে ভারতের সর্বশেষ হার ২০১২ সালের ডিসেম্বরে। ইংল্যান্ডের কাছে, কলকাতায়।
এশিয়ায় ৯ টেস্ট হারের পর অস্ট্রেলিয়ার প্রথম জয়। ভারতে সর্বশেষ জয় ২০০৪ সালের অক্টোবরে, নাগপুরে।
ও’কিফ (৬), লায়ন (৪)—২৪ বছরে এই প্রথম অস্ট্রেলিয়ার দুই স্পিনার প্রতিপক্ষের ১০ উইকেট নিলেন। সর্বশেষ ১৯৯৩ সালে, ইংল্যান্ডের ১০ উইকেট নিয়েছিলেন শেন ওয়ার্ন ও টিম মে।
দুই ইনিংস মিলিয়ে ৭৪ ওভার ব্যাট করেছে ভারত। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে কম।
অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম হার কোহলির।
ভারতে রানের হিসাবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জয় (সবচেয়ে বড় জয় ৩৪২ রানের, ২০০৪ সালে নাগপুরে)।