প্রথম বিভাগ ক্রিকেটে কাল মোহাম্মদ রকিবের সেঞ্চুরিতে জিতেছে তাঁর দল ওল্ড ডিওএইচএস। ফতুল্লা আউটারে রকিবের ৯৩ বলে অপরাজিত ১১৬ রানের সুবাদে ওল্ড ডিওএইচএস (২৫৩/৫) বিকেএসপিকে (২০১) হারিয়েছে ৫২ রানে।
পাশের মাঠে বারিধারা ড্যাজলার্সকে (১৮২) ৭ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে কাকরাইল বয়েজ (১৮৩/৩)। বিকেএসপির দুই ম্যাচে রূপগঞ্জ টাইগার্স (২২৮/৮) ৩ রানে ট্যালেন্ট হান্টকে (২২৫) ও বাংলাদেশ বয়েজ (১৯৭) ৫৫ রানে শেখ জামাল ক্রিকেটার্সকে (১৪২) হারিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে অগ্রণী ব্যাংক ও উদয়াচল ক্লাবের নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। নিরাপত্তার অভাবকে কারণ দেখিয়ে আম্পায়াররা ম্যাচে চালাতে অস্বীকৃতি জানান।