বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক কোহলি
বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক কোহলি

দিল্লির ছেলে কোহলি কেন আইপিএলে দিল্লির নন

দিল্লিতে জন্ম তাঁর, বেড়ে ওঠাও দিল্লিতে। এই শহরের মাঠেই শিখেছেন, খেলেছেন ক্রিকেট। প্রথম শ্রেণির ক্রিকেটেও দিল্লির হয়েই হাতেখড়ি। কিন্তু বিরাট কোহলি কখনোই আইপিএলে বেঙ্গালুরুর বাইরে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাননি, দিল্লির হয়ে তো না-ই। কেন! এমন প্রশ্ন আসেই। সেটি খোলাসা করেছেন তিনি নিজে।


২০০৮ সালে আইপিএল মাঠে গড়ায়। সে সময় ফ্রাঞ্চাইজিগুলো মোটামুটি নিজেদের শহরের খেলোয়াড়দেরই দলে রেখে দল গুছিয়েছিল। শহরের খেলোয়াড়দের রাখতেই হবে, এমন কোনো বাঁধাধরা নিয়ম যদিও আইপিএলে নেই। আইপিএল কেন, প্রথম শ্রেণির ক্রিকেটেও নেই। তারপরও কোহলির সুযোগ তৈরি হয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার। সে সময় দিল্লির পুরোনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলস নাকি কোহলিকে নিতে চেয়েছিল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

আইপিএলের প্রথম আসর যখন শুরু হয়, তখনর সদ্যই মালয়েশিয়া থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলছেন কোহলি। তাঁর টগবগে শরীরী ভাষা আর দুর্দান্ত ব্যাটিং–প্রতিভা তখন ভারতীয় ক্রিকেটে আলোচনার বিষয় হতে শুরু করেছে।

সে সময়ই নাকি কোহলি শুনেছিলেন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলটি তাঁকে চায়, ‘আমি তখন মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলছি। সে সময় খবর এল আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলস আমাকে নিতে চায়। আমার দাম নাকি ৩০ হাজার ডলার। আমি টাকার অঙ্কটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। এখনো সেই দিনের কথা আমার মনে আছে।’

কিন্তু কোহলির আর দিল্লির হয়ে খেলা হয়নি। সেটি দলগত সমন্বয় করতেই। তারা কোহলির মতো একজন ব্যাটসম্যানকে না নিয়ে দলে টানে অনূর্ধ্ব-১৯ দলেরই এক পেসার প্রদীপ সাংওয়ানকে, ‘দিল্লি আমাকে নেবে, জানতে পারার কিছুদিনের মধ্যেই শুনলাম ওদের নাকি ব্যাটসম্যানের দরকার নেই। ওরা তখন খুঁজছে একজন বাঁহাতি পেসার। আমাদের দলের প্রদীপ তখন খুব ভালো করছে। অনূর্ধ্ব-১৯ দলের সেরা বোলারই ছিল সে। দিল্লি তখন ওকে আমার বদলে নিয়ে নেয়।’


এরই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলে ভেড়ায় কোহলিকে। সে সময় তাঁর মূল্য ছিল ৩০ হাজার ডলার, ভারতের হিসেবে প্রায় ২০ লাখ রুপির সমান। সেটিই গত ১৪ বছরে এসে ঠেকেছে ১৫ কোটিতে।

দিল্লি ক্যাপিটালস

দলকে টানা নেতৃত্বে দিয়েছেন। যদিও গত সেপ্টেম্বরে তিনি ঘোষণা দিয়েই আরসিবির নেতৃত্ব ছেড়েছেন। কিন্তু বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি তাঁকে এবারও রেখে দিচ্ছে ১৫ কোটি দিয়ে।


কোহলি নিজেও আরসিবিরই লোক হয়ে গেছেন মনে-প্রাণে। এখন নাকি আরসিবি ছাড়া আইপিএল খেলার কথা চিন্তাই করতে পারেন না তিনি, ‘আমি অনেক দিন ধরেই আরসিবিতে আছি। এখন আর অন্য দলে খেলার কথা ভাবতেই পারি না। আইপিএলটা যত দিন খেলব, আমি আরসিবির হয়েই খেলব।’