জিম্বাবুয়েকে হারিয়ে সপ্তমবারের চেষ্টায় প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল আফগানিস্তান। একের অধিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে—এমন দলগুলোর মধ্যে শুধু স্কটল্যান্ডই কোনো সিরিজ জেতেনি। স্কটিশরা অবশ্য সিরিজই খেলেছে চারটি। ওয়ানডেতে সবচেয়ে বেশি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে পাকিস্তান। পাকিস্তানিরা ১১২টি সিরিজ খেলে জিতেছে ৫৯টিতে। মোট সিরিজের ৫২.৬৮ ভাগ জিতেছে পাকিস্তান। সাফল্যের হার হিসাব করলে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারত (৫৩.০০), অস্ট্রেলিয়া (৫৯.২১) ও দক্ষিণ আফ্রিকা (৬৮.০৬)। ভারত ১০০ সিরিজ খেলে ৫৩, অস্ট্রেলিয়া ৭৬ সিরিজ খেলে ৪৫ ও দক্ষিণ আফ্রিকা ৭২টি খেলে ৪৯টিতে জিতেছে। ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত রেকর্ড টানা ১৪টি দ্বিপক্ষীয় সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ আছে এরপরই (৪৬.২৪)। ক্যারিবীয়রা ৯৩ সিরিজের ৪৩টি জিতেছে। বাংলাদেশ ৫৮ সিরিজ খেলে জিতেছে ১৯টিতে।