অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন সুনীল নারাইন। তবে তাঁকে রেখেই মার্চে ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। শুধু এই অফস্পিনারই গতকাল ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের একমাত্র চমক নন, ড্যারেন স্যামির নেতৃত্বাধীন দলে চমক হয়ে এসেছেন ডোয়াইন ব্রাভো-কাইরন পোলার্ডও। ২০১৪ সালে ভারত সফরে সিরিজের মাঝপথেই ওয়েস্ট ইন্ডিজ দলের দেশে ফিরে যাওয়ার পর থেকেই তাঁরা দলের বাইরে ছিলেন। চোট কাটিয়ে ফিরেছেন গেইলও। ২০১২ সালে কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা স্কোয়াডের ১১ জনই আছেন ক্যারিবীয় টি-টোয়েন্টি দলে। ক্রিকইনফো।