খাতায় কোনো রান জমা না হতেই অধিনায়ক আজহার আলীর বিদায়। এমন বিপর্যয়কর শুরুর পরও কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৯ ওভারে ৯ উইকেটে ২৮৪ রান করেছে পাকিস্তান। ব্যাটিংয়ে সবচেয়ে বড় অবদান বাবর আজমের। প্রথম বলেই অধিনায়কের বিদায়ের পর উইকেট আসা ডানহাতি এই ব্যাটসম্যান ৮টি চার ও ৩টি ছয়ে ১৩১ বলে করেছেন ১২০ রান। ১৫ ওয়ানডের ক্যারিয়ারে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ করেন ওপেনার শারজিল খান।
বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য ১ ওভার কমিয়ে আনা হয়। ২৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৩৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে। ক্রিকইনফো।