ব্যর্থ এনামুল

যতটা তাড়াহুড়ো করে পিএসএল ফাইনাল খেলতে লাহোরে গিয়েছিলেন, উইকেটে নেমে যেন তার চেয়েও বেশি তাড়াহুড়ো তাঁর। সেটির মূল্যও দিতে হলো এনামুল হককে। পেশোয়ার জালমির বিপক্ষে কাল ফাইনালে ৯ বলে করেছেন ৩ রান। হেরেছে তাঁর দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসও, পেশোয়ারের ১৪৮ রান তাড়া করতে নেমে অলআউট হয়েছে ৯০ রানে। ৫৮ রানে ফাইনাল জিতে এবারের পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার!

ব্যক্তিগত ২ রানে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন এনামুল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন কই! মোহাম্মদ আসগরের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফ বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরেছেন। অবশ্য সরফরাজ-আরভিন-আনোয়ারের বিশের ঘরের তিনটি ইনিংস ছাড়া কোয়েটার সব ব্যাটসম্যানই ব্যর্থ। এর আগে পেশোয়ারের হয়ে কামরান আকমল করেন ৪০ রান, ড্যারেন স্যামি ২৮ রান করেন ১১ বলে। ক্রিকইনফো।