তিনি নেই, কিন্তু তাঁর স্মৃতি তো আছে। ডন ব্র্যাডম্যানের সেই অমূল্য কিছু স্মৃতিস্মারক নিয়েই এবার কলকাতায় নিলামের আয়োজন করছে শহরটির ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কর্তৃপক্ষ ও ব্র্যাডম্যান ফাউন্ডেশন। নিলামটি হবে আগামী বছর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেই। সেখানে থাকছে তাঁর ব্যবহার করা প্রথম ব্যাট, অন্যান্য খেলার সরঞ্জাম, ডায়েরি এবং কিছু চিঠিপত্র। প্রদর্শনীর দিনক্ষণ অবশ্য এখনো ঠিক হয়নি। আইএএনএস।