মেয়েদের প্রথম বিভাগ ক্রিকেট

আজ শুরু হচ্ছে ঢাকা প্রথম বিভাগ মেয়েদের ক্রিকেট লিগ। ১৪টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে লিগে। প্রথম পর্ব শেষে দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব ও সিটি ক্লাব মাঠে হবে লিগের ৪৫টি ম্যাচ।