জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান। কাল বিকেএসপিকে ৩৫ রানে হারিয়েছে সালমা খাতুনের দল। বিকেএসপিতে ফারজানা হকের ৮১ রানের সুবাদে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান তোলে মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে বিকেএসপি করতে পারে ৫ উইকেটে ১৪৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান সোবহানা মোস্তারির।