মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট

কাল বিকেএসপির বিপক্ষে ৪২ রানে জিতেছে পূবালী ব্যাংক। বিকেএসপিতে প্রথমে ব্যাট করে আয়েশা রহমানের ৮০ রানের ইনিংসে ভর করে পূবালী ব্যাংক নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে করে ১৭১। জবাবে ব্যাট করতে নেমে বিকেএসপি ৩৭ ওভারে ১২৯ রানেই অলআউট। ওপেনার মোরশেদা খাতুন করেন ৬২ রান। ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন পূবালী ব্যাংকের রুমানা।