রস টেলর পরশু এলবিডব্লু হলেন। নিউজিল্যান্ড ব্যাটসম্যান এই নিয়ে ২৫ বার এলবিডব্লু হলেন টেস্টে। কিউই ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ৩০ বার এলবিডব্লুর ফাঁদে পড়েছেন বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টেলর-ম্যাককালামের মাঝে আছেন সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং (২৮ বার)। অন্য অনেক রেকর্ডের মতো টেস্টে সবচেয়ে বেশি এলবিডব্লু হওয়ার রেকর্ডেও সবার ওপরে শচীন টেন্ডুলকার (৬৩)। ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল (৫৫) ও ইংল্যান্ডের গ্রাহাম গুচ (৫০) আছেন এরপরই। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়েও সবার ওপরে টেন্ডুলকার (১০২)। ওয়ানডেতে সবচেয়ে বেশিবার এলবিডব্লু হয়েছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া (৪৭)।